চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন:সোহেল সাদাত সভাপতি,ড. দেবজিৎ রায় সাধারণ সম্পাদক 

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন:সোহেল সাদাত সভাপতি,ড. দেবজিৎ রায় সাধারণ সম্পাদক 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৫০ এএম, ২০২৫-০১-১৪

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন:সোহেল সাদাত সভাপতি,ড. দেবজিৎ রায় সাধারণ সম্পাদক 

মুহাম্মদ আতিকুর রহমান, (গাজীপুর ): বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাতকে সভাপতি এবং গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. দেবজিৎ রায়কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সমিতির অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ ও নোমান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং নাইস ডেনিমের ম্যানেজিং ডাইরেক্টর নূরে-ই-ইয়াসমিন ফাতেমা, সহ-সভাপতি-২ এম মাহফুজুর রহমান, সহ-সভাপতি-৩ সরওয়ার জামান,  সহ-সভাপতি-৪ প্রবীর কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ শাহাজাহান, সহ-সাধারণ সম্পাদক-২ আহমেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু তাহের, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেন, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তাফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, সাংস্কৃতিক সম্পাদক বৃটেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুনুর রশীদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কামরুন নাহার তানজিনা। নির্বাহী সদস্য পদে রয়েছেন- ১। কাজী মোজাম্মেল হক, ২। শিমুল বড়ুয়া, ৩। মোঃ মঞ্জুরুল আলম, ৪। মোহাম্মদ জসিম উদ্দিন, ৫। আলাউদ্দিন আহমেদ রাসেল, ৬। আরাফাত সাগর, ৭। মোঃ এজাজুল হক, ৮। মোহাম্মদ ছানাউল্লাহ চৌধুরী, ৯। মোঃ রেজাউল করিম, ১০। মোঃ আজিজুল হক, ১১। মোঃ ইলিয়াস, ১২। মোঃ একরামুল হক ভুইয়া, ১৩। মোঃ শামীমুল হাসান, ১৪। মোঃ নিয়াজউদ্দিন, ১৫। মোঃ মফিজউদ্দিন, ১৬। পিন্টু দাস, ১৭। সৈয়দ আবু সোলায়মান।  পরে গাজীপুরের বোর্ড বাজারে রাঁধুনী কনভেনশন সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সদস্য ড. ফরিদুল আলমের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত ও সাধারণ সম্পাদক ড. দেবজিৎ রায়সহ বিভিন্ন পদে নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্টেশন (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহিদুল আলম ঝিনুক, উপদেষ্টা পরিষদের সভাপতি ও ফেন্ডস স্টাইল ওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এ এম মাহমুদুর রহমান, সাবেক সভাপতি ও জেসিএল গ্রুপের চেয়ারম্যান এবং ফ্যাশন ফ্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহমদ ও ডুয়েট স্টুডেন্ট ফোরাম চট্টগ্রামের (গাংগচিল) সাধারণ সম্পাদক মাইমুল হাসান প্রমুখ। বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি মোঃ শহিদুল আলম ঝিনুক। অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান, নির্বাচন কমিশনার ড. ফরিদুল আলম ও রতন মল্লিককে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর